করোনা দুর্যোগে কর্মীদের ৭৭ কোটি টাকা দিলো ওয়ালটন

২৬ মার্চ, ২০২০ ১৯:৫২  
করোনাভাইরাস সঙ্কটে পরিবারের সদস্যদের প্রায় ৭৭ কোটি টাকা দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। এর বাইরে ওয়ালটন আরো সাড়ে ৭ কোটিরও বেশি টাকা দিচ্ছে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে। জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির লভ্যাংশ থেকে কর্মীদের এই টাকা দিয়েছে ওয়ালটন। বুধবার (২৫ মার্চ) ওয়ালটন গ্রুপে কর্মরতদের ব্যাংক অ্যাকাউন্টে ওই অর্থ চলে গেছে। ওয়ালটনের শ্রমিক-কর্মকর্তা সবাই সমপরিমাণ অর্থ পেয়েছেন। এ প্রসঙ্গে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, কোম্পানির লভ্যাংশ থেকে ৭৬ কোটি ৮০ লাখ ৫৮ হাজার ৪৮০ টাকা শ্রমিক-কর্মকর্তাদের মাঝে সমবন্টন করেছে ওয়ালটন। এর বাইরে এ বছর সরকারি শ্রমিক কল্যাণ তহবিলে ওয়ালটন জমা দেবে ৭ কোটি ৬৮ লাখ ৫ হাজার ৮৪৮ টাকা। ওয়ালটনের নির্বাহী পরিচালক (ক্রিয়েটিভ এ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম জানান, কারখানাসহ সব অফিস ছুটি দেয়া হলেও বিশেষ ব্যবস্থায় চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রোটেকটিভ ইক্যুপমেন্ট), হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি উৎপাদন এবং বিতরণের কাজ চলছে।